Breaking News
Home / TRENDING / আমফান ঘূর্ণিঝড়ের বিধস্ত এলাকা পরিদর্শন করতে আজ শহরে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল

আমফান ঘূর্ণিঝড়ের বিধস্ত এলাকা পরিদর্শন করতে আজ শহরে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আমফোন ঘুর্ণিঝড়ের বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central government Deligation)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এলাকা বসিরহাটের দুর্গত এলাকা পরিদর্শনে এসে জানিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিদল সরেজমিনে খতিয়ে দেখার পর আর্থিক সহায়তা করা হবে। সেদিন প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা অনুদান ও দিয়ে গিয়েছিলেন রাজ্য সরকারকে। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতায় আসছে। শহরে এসেই অভ্যন্তরীণ বৈঠকের সম্ভাবনা রয়েছে তাদের। মূল কাজ শুরু হবে শুক্রবার থেকে। এই প্রতিনিধি দলের রিপোর্টের ওপর ভিত্তি করেই তৈরি হবে ক্ষয়ক্ষতির প্রাপ্তি। যদিও দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী অভিযোগ করেছেন, যে পরিমাণ ক্ষয়ক্ষতি আমফান ঘূর্ণিঝড়ে হয়েছে। তাতে এক হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া অনুদান যথেষ্ট নয়। কেন্দ্রীয় সরকারের উচিত ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অবিলম্বে রাজ্যের দাবি পূরণ করা।

সাতজনের প্রতিনিধিদল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যাবেন । শুক্রবার ওই প্রতিনিধি দল হেলিকপ্টারে চেপে দুই ২৪ পরগনার সন্দেশখালি, ঝড়খালি, বসিরহাট উপকূলবর্তী এলাকাগুলিতে ঘুরে দেখবেন। কথা বলবেন সাধারণ মানুষে সঙ্গে। জানতে চাইবেন কি কি ত্রাণের ব্যবস্থা হয়েছে। এরপর শনিবার নবান্নে রাজ্যের মুখ্য সচিব সহ সেচ দপ্তর ও অন্যান্য দপ্তরকে নিয়ে বৈঠকে বসবেন তাঁরা।

এই প্রতিনিধি দলের রিপোর্টের ওপর এই কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পাবে পশ্চিমবঙ্গ সরকার। তাই মনে করা হচ্ছে কেন্দ্রের অন্য প্রতিনিধিদলের সঙ্গে যেমন বৈরিতাপূর্ণ আচরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt.)। এবার অন্তত তেমন ব্যবহার করবে না নবান্নের শীর্ষ কর্তারা। ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে (Home Ministry) চিঠি পাঠিয়েছেন বাম পরিষদীয় দলের নেতা ড. সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। মঙ্গলবার তিনি রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) সঙ্গে কথা বলেও এই দাবি জানিয়ে এসেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *