Breaking News
Home / TRENDING / লকডাউন মিটলেই কলকাতায় বসবে সর্বভারতীয় যুবমোর্চার কার্যকারিনী বৈঠক

লকডাউন মিটলেই কলকাতায় বসবে সর্বভারতীয় যুবমোর্চার কার্যকারিনী বৈঠক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন মিটলেই কলকাতায় বসবে বিজেপির (BJP) সর্বভারতীয় যুবমোর্চার কার্যকারিনী বৈঠক। বুধবার সর্বভারতীয় বিজেপির নেতারা রাজ্য যুবমোর্চার নেতৃত্বর সঙ্গে বৈঠক করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য যুবমোর্চার নেতৃত্বর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, যুবমোর্চার সাধারন সম্পাদক তাপস ঘোষ। কলকাতায় থেকে এই বৈঠকে অংশগ্রহন করেন কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদার। কেন্দ্রীয় নেতৃত্ব ২০২১-এর কথা মাথায় রেখে যুবমোর্চাকে তৈরি হবার কথা বলেন। বাংলায় যুবমোর্চাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ।

যুবমোর্চার সদস্যদের ময়দানে নেমে লড়াই করার জন্য কেন্দ্রীয় নেতারাও রাজ্যে বেশি করে সময় দেবেন। প্রসঙ্গত, সোমবার যুবমোর্চার সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন সৌমিত্র খাঁ। তার দুদিন পরে কেন্দ্রীয় নেতারা তাকে ২০২১ জন্য লড়াইয়ে নামার প্রস্তুুতি শুরু করতে জানিয়েদিলেন। পাশাপাশি যুবমোর্চার সকল সদস্যকে উদ্ভুদ্ধ করতে এরাজ্যেই কার্যকারিনী বৈঠক হবে বলে জানালেন কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির সাংগঠনিক রদবদলে যুবমোর্চার সভাপতির দায়িত্ব পেয়েছেন বিষ্ণুপুরের দুবারের সংসদ সদস্য সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *