নিজস্ব সংবাদদাতাঃ
অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে আগামীকাল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামীকাল শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি দফতর ও স্কুল বন্ধ থাকবে। বিহার সরকারও আগামীকাল ছুটি ঘোষণা করেছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষে জানানো হয়েছে যে আগামীকাল থেকে সাতদিন রাষ্ট্রীয় শোক পালিত হবে দেশে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
বৃহস্পতিবার ৯৩ বছর বয়সে নয়াদিল্লির এইমসে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news