Breaking News
Home / TRENDING / শিল্পাঞ্চলে সনাতন নিয়ম মেনে বাজপেয়ীর পারলৌকিক ক্রিয়া করবে বিজেপি

শিল্পাঞ্চলে সনাতন নিয়ম মেনে বাজপেয়ীর পারলৌকিক ক্রিয়া করবে বিজেপি

নিজস্ব সংবাদদাতাঃ

দুর্গাপুর: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিশেষ পরলৌকিক ক্রিয়ার আয়োজন করেছে শোকার্ত আসানসোল বিজেপি ব্রিগেড। আগামী ২৮ আগস্ট কুলটিতে ওই পরলৌকিক ক্রিয়াকর্ম হবে বলে জানিয়েছে কুলটি মন্ডল বিজেপি নেতৃত্ব।

কিন্তু কেন আলাদা করে পারলৌকিক ক্রিয়ার আয়োজন? বিজেপি কর্মীদের দাবি অটল বিহারীর বাজপেয়ীর মৃত্যুতে তারা পিতৃহারা হয়েছেন। তাই এই আয়োজন। ভারতীয় জনতা পার্টির কুলটি মণ্ডল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ক্ষৌরকর্ম ও ব্রাহ্মণ ভোজনের। আপনজনের মৃত্যুতে আত্মীয়রা ঠিক যেমনটা করে থাকেন, তেমনটাই নাকি দেখা যাবে আগামী ২৮ আগস্ট।

কুলটি মণ্ডল সভাপতি অমিত গড়াই জানান, ‘ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে আপনজনের মতই পারলৌকিক ক্রিয়া করা হবে। নিয়ামতপুরের পার্টি অফিসে অটলজির ছবি রাখা হয়েছে ফুল মালা দিয়ে সাজিয়ে। প্রতিদিন ধূপ, প্রদীপ জ্বালানো হচ্ছে সকাল সন্ধ্যা। নীরবতা পালন করে পার্টি কাজকর্ম শুরু হচ্ছে।’

কুলটির বিজেপি নেতৃত্ব জানিয়েছে, শ্রাদ্ধে থাকছেন পুরোহিত, মন্ত্রপাঠ, হোমযজ্ঞ, কীর্তণ ইত্যাদি। তাছাড়া ক্ষৌরকর্ম হবে ওইদিন। অনেকেই মস্তক মুণ্ডন করবেন। তারপর হবে ব্রাহ্মণ ভোজন। এগারোজন ব্রাহ্মণের পাতে পড়বে লুচি-ডাল-সবজি-বোঁদে। হাতে দেওয়া হবে ষোলোআনা, ছোট থালা ও একটি করে গীতা। এছাড়াও দরিদ্র মানুষকে পাত পেড়ে খাওয়ানো হবে। প্রায় ৫০০ জনের  নর-নারায়ণ সেবা হবে ওইদিন।’ আসানসোল জেলা কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য্য, ডক্টর ইব্রাপ আহমেদ, আইটিসেলের ইনচার্জ সন্তোষ ভার্মা বলেন, ‘অটলজির নীতি আদর্শের কথা জানাতেই এই অনুষ্ঠানটির।’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *