Breaking News
Home / TRENDING / স্টুডিও পাড়া স্তব্ধ, মুখ খুলতে ভয় অনেকের, বিশ্বজিৎ চক্রবর্তী বললেন, ন্যায্য দাবি

স্টুডিও পাড়া স্তব্ধ, মুখ খুলতে ভয় অনেকের, বিশ্বজিৎ চক্রবর্তী বললেন, ন্যায্য দাবি

কিশোর ঘোষঃ

আজও টালিগঞ্জের স্টুডিও পাড়া ছিল থমথমে। ফ্লোরে কাজ হয়নি ধারাবাহিকের। আর্টিস্ট ফোরামের মিটিং ছিল। সেই মিটিং শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, শিল্পী ও কলাকুশলীরা কাজ শুরু করতে প্রস্তুত। কিন্তু প্রযোজকদের তরফে কোনও সাড়া মেলেনি।

অতএব, সন্ধেবেলা সিরিয়ালহীন বাংলাকে বেঢপ দেখাচ্ছে। শোনাচ্ছে বললেও ঠিক বলা হয়। কারণ বিকেল থেকেই বাড়ে টিআরপি। আসলে এ সময়েই সমস্ত কাজকম্ম সেরে সিরিয়াল দেখতে বসেন বাড়ির বউ, মা, কাকিমারা। আর সূর্যাস্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে বেজে ওঠে মেগা সিরিয়ালগুলোর টাইটেল ট্র্যাক। যা আপাতত বন্ধ। কারণ ধর্মঘটে চলে গেছেন বিভিন্ন চ্যানেলের বাংলা ধারাবাহিকের কলাকুশলীরা। শুধু কলাকুশলীরা বললে পুরোপুরি ঠিক বলা হয় না। কারণ মেগা সিরিয়ালে ছোট বড় চরিত্রে অভিনয় করা শয়ে শয়ে অভিনেতা অভিনেত্রীদেরও একই অভিযোগ। কী অভিযোগ?

প্রথমত পাওনা মিলছে না মাস শেষে। দ্বিতীয়ত এলোমেলো ওভারটাইম করতে হয়, তার জন্য বাড়তি টাকা মেলে না। এই দুয়ের প্রতিবাদেই কাজ বন্ধ করেছেন তাঁরা। তাঁদের দাবি, মাসের ১৫ তারিখের মধ্যে পাওনা মিটিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, ১০ ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম পেমেন্ট দিতে হবে।

মেগা সিরিয়ালের অধিকাংশ অভিনেতা অভিনেত্রীরাই এই দাবি ন্যায্য মনে করছেন। তবে সবাই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই প্রযোজকদের রাগাতে ভয় পাচ্ছেন অনেকেই। তবে সিনেমা এবং মেগা সিরিয়ালের অন্যতম পরিচিত অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী চ্যানেল হিন্দুস্থানের সঙ্গে খোলাখুলি কথা বললেন। বললেন, ‘দাবি তো অন্যায় নয়।’। তবে সেই দাবি মানছেন না কেন প্রযোজকরা? বিশ্বজিৎ জানালেন, ‘প্রযোজকরা বলছেন চ্যানেলের থেকে ওঁরা নাকি সময় মতো পেমেন্ট পান না।’ বিশ্বজিৎ-এর বক্তব্য, ‘সেটা প্রযোজক আর চ্যানেলের বিষয়। তার জন্য শিল্পী, কলাকুশলীদের ভুগতে হবে কেন?’

এতএব, আপাতত ঝামেলা মেটার লক্ষন নেই। আর্টিস্ট ফোরামের বৈঠকের পরেও। শিলচর থেকে টেলিফোনে বিশ্বজিৎ চক্রবর্তী বলছিলেন, ‘শুধু আর্টিস্ট ফোরাম মিটিং করলেই তো হবে না। প্রযোজকদেরও একটা রফাসূত্রে আসতে হবে।’

ঠিক কথা। তারপরেই হয়তো সকালে ব্যস্ত হবে ট্যালিগঞ্জের স্টুডিও ফ্লোরগুলো, আর সন্ধ্যায় পাড়ায় পাড়ায় বেজে উঠবে প্রিয় সিরিয়াল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *