Breaking News
Home / TRENDING / ৩৭০ রদ: ঐতিহাসিক ভুল শোধরানো হল, মন্তব্য জেটলির, ‘কালো দিন’, বললেন চিদাম্বরম

৩৭০ রদ: ঐতিহাসিক ভুল শোধরানো হল, মন্তব্য জেটলির, ‘কালো দিন’, বললেন চিদাম্বরম

ওয়েব ডেস্ক:

জম্মু-কাশ্মীরে রদ হল সংবিধানের ৩৭০ ধারা। সোমবার রাজ্যসভায় কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঐতিহাসিক ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে শুরু হয় সরকার-বিরোধী টানাপোড়েন। মন্তব্য পাল্টা মন্তব্যের ঝড় বয়ে যায় গোটা দেশে—

‘বাল ঠাকরে ও বাজপেয়ীর স্বপ্নপূরণ হল’, মন্তব্য করল শিবসেনা।

‘দেশের ইতিহাসে কালো দিন, এর মাধ্যমে দেশের অখণ্ডতা বিনষ্ট হওয়ার সূচনা হল’, বলেন পি চিদম্বরম।

‘সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত’, বললেন সুষমা স্বরাজ।

‘ঐতিহাসিক ভুল সংশোধন করা হল, মন্তব্য অরুণ জেটলির।

‘জম্মু-কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে’, মত ন্য়াশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার।

‘আশা করছি কাশ্মীরে শান্তি ফিরবে’, বললেন অরবিন্দ কেজরিওয়াল।

‘ঐতিহাসিক ভুল শোধরালো মোদী সরকার’, বলেন রাজ্যবর্ধন সিং রাঠৌর।

‘ফখরুদ্দিন আলি আহমেদের মতো কাজ করলেন রামনাথ কোবিন্দ’, টুইট করলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।

‘ভারতের গণতন্ত্রে কালো দিন, বিজেপির বেআইনি ও অসাংবিধানিক সিদ্ধান্ত’, বললেন মেহবুবা মুফতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *