সূর্য সরকার ।
আগামী সপ্তাহে ডেঙ্গি ইস্যুতে উত্তপ্ত হতে পারে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভা সূত্রে খবর, বিরোধীদের দাবি মেনেই আগামী মঙ্গলবার ডেঙ্গি (Dengue) নিয়ে বিস্তারিত আলোচনা হবে অধিবেশনে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও বিরোধীদের নিয়ে আসা প্রস্তাব গ্রহণ করেনি রাজ্য সরকার। পাল্টা নিজেরাই ডেঙ্গি নিয়ে সরকারি প্রস্তাব আনতে চলেছে বলেই বিধানসভা সূত্রে খবর। গত সপ্তাহেই সরকারপক্ষের তরফে স্বীকার করা হয়েছিল ইতিমধ্যেই রাজ্যের ২৩ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে।
এমন পরিস্থিতিতে বিধানসভা শুরুর আগেই বিরোধী দুই দল কংগ্রেস এবং বামেরা দাবি করেছিল ডেঙ্গি নিয়ে আলোচনা করতে হবে অধিবেশনে, বিবৃতিতে হবে সরকারকে। নাহলে ফের শোরগোল হবে প্রয়োজনে অনাস্থা নিয়ে আসা হতে পারে সরকারের বিরুদ্ধে। যদিও নিয়মানুযায়ী সরকার কিংবা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসতে গেলে টানা ১৪ দিন বিধানসভা হতে হয়। কিন্তু শাসকদলের অসহযোগিতার কারণে ১৪ দিন অধিবেশন হচ্ছে না বলেই অভিযোগ। বিরোধীরা চাইলেই অনাস্থা আনতে পারবে না। তবে বিরোধীদের দাবি মেনে, ডেঙ্গু নিয়ে এবার সরকারপক্ষ নিজেই আলোচনা করতে চাইছে অধিবেশনে।
এমনিতেই ডেঙ্গি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রাজ্য সরকার। এখন দেখার শেষ পর্যন্ত ডেঙ্গু নিয়ে আলোচনা অভিযোগ পাল্টা অভিযোগের খেলায় নিজেদের অবস্থানকে দৃঢ় করতছ কী পদক্ষেপ নিতে পারে সরকার পক্ষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news