নিজস্ব সংবাদদাতা:
অসম প্রসঙ্গে কথা বলতে দিল্লি গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন নবান্নে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, অসমে ইন্টারনেট ও ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে এ রাজ্য থেকে সাংসদের দল সেখানে যাবেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী নিজে অসমে যেতে পারেন বলেও জানান তিনি। আলিপুর কোচবিহার সীমান্তে নিরাপত্তা বাহিনীদের সতর্ক করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী । মমতা বলেন, অসমের ৪০ লক্ষ মানুষ কোথায় যাবেন সরকারকেই ভাবতে হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news