নিজস্ব সংবাদদাতাঃ
রবিবার পুলওয়ামায় জঙ্গি আক্রমণে নিহত হলেন সিআরপিএফের এক জওয়ান। নিহত জওয়ানের নাম নাসির আহমেদ, যিনি সিআরপিএফের ১৩৪ ব্যাটেলিয়ানর সদস্য।
অন্য দিকে গত শুক্রবার দক্ষিণ কাশ্মীরের একটি ব্যাংক লুঠ করার চেষ্ঠা করে জঙ্গিরা। জম্মু-কাশ্মীর ব্যাংকের মহম্মদপাড়া শাখায় জঙ্গিরা জোর করে ঢোকার চেষ্ঠা করলে উপস্থিত নিরাপত্তারক্ষী বাঁধা দেয়। জঙ্গিদের গুলিতে ওই নিরাপত্তারক্ষী সহ ব্যাংকের এক সাধারণ গ্রাহক আহত হন।
তার আগে বৃহস্পতিবার বিজবেহারা শহরে সিআরপিএফের একটি বাঙ্কারে জঙ্গিরা গ্রেনেড আক্রমণ করে। ওই বিস্ফোরণে ৫ জওয়ান আহত হন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news