Breaking News
Home / TRENDING / অটো আটকাতেই আসানসোলে পুলিশ ইন্সপেক্টরকে গুলি, পালাল কুখ্যাত দুষ্কৃতী

অটো আটকাতেই আসানসোলে পুলিশ ইন্সপেক্টরকে গুলি, পালাল কুখ্যাত দুষ্কৃতী

ওয়েব ডেস্ক:

এবার আসানসোলে গভীর রাতে খোদ পুলিশ ইন্সপেক্টরকে গুলি করে পালাল ৩ দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর গুরুতর আহত ওই ইন্সপেক্টরের পাঁজরে গুলি লেগেছে। একই ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে আহত হন এক সিভিক পুলিশও। স্বভাবতই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলা শহরে। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই দুষ্কৃতী তাণ্ডব চলছে গোটা দেশ জুড়ে। হায়দরাবাদ, দিল্লি, রাজস্থান, এমনকী শহর কলকাতাতেও ঘটে গেছে ধর্ষণের ঘটনা। কোথাও কোথাও ধর্ষণের পর খুন করা হয়েছে ধর্ষিতাকে, যা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে নেমেছে সাধারণ মানুষ। ক্ষোভ ফুঁসছে সাধারণ নাগরিকরা। এরই মধ্যে আসানসোলের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা চরম প্রশ্নের মুখে পড়ে গেলে বলা বাহুল্য।

জানা গিয়েছে, রবিবার রাতে অন্য দিনের মতোই শহরে টহল দিচ্ছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এদিকে ওই রাতে আসানসোল স্টেশন থেকে আসা একটি অটোয় ছিল ৩ দুষ্কৃতী। পুলিশ তাদের থামাবার চেষ্টা করতেই পুলিশ ইন্সপেক্টর সন্দীপ পালকে লক্ষ্য করে গুলি করে পালায় তারা। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সন্দীপ।

পুলিশ জানাচ্ছে, স্টেশন রোডে টহল দিচ্ছিলেন সন্দীপ। অটোটিকে দেখেই সন্দেহ হয় তাঁর। এরপরই তিনি দুষ্কৃতীকে ধরতে এগিয়ে যান তিনি। সে সময়ই সন্দীপকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

হাসপাতাল সূত্রে খবর, সন্দীপ পালের পাঁজরে আটকে রয়েছে গুলি। এখনও সেটির অস্ত্রপচার হয়নি। অন্যদিকে এক সিভিক পুলিশের গলার চামড়া ছুঁয়ে বেরিয়ে যায় বুলেট।  দুষ্কৃতীদের খোঁজে যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ, জিআরপি ও আরপিএফ।

আসানসোল পুলিশ সূত্রে খবর, এই হামলার পেছনে রয়েছে জামশেদপুরের কুখ্যাত দুষ্কৃতী সোনু সিংহ ও তার দলবল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *