নিজস্ব প্রতিবেদন:
তেলেঙ্গানার পশু চিকিৎসক ধর্ষণ কাণ্ডে নিন্দায় সরব গোটা দেশ। এরই মধ্যে ফের শিশু কন্যা ধর্ষণের ঘটনা ঘটল রাজস্থানে।
রবিবার রাজস্থানের টঙ্কায় ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, আলীগড়ের কাছে একটি গ্রামে প্রথম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্কুলে একটি অনুষ্ঠান থাকায় ওই ছাত্রীটি স্কুলে গিয়েছিলেন। বিকেল বেলা নাগাদ তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরে আলীগড়ে ওই শিশু কন্যাটির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়না তদন্তে জানা যায়, ওই শিশু কন্যাটিকে প্রথমে ধর্ষণ করা হয়। তারপর ওই মেয়েটির স্কুল পোশাকে পরিহিত বেল্ট খোলা হয় এবং তা দিয়েই শ্বাসরোধ করে খুন করা হয়। এই ঘটনায় দোষীদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news