Breaking News
Home / TRENDING / সরকারি হিসেবে চারদিনে লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ নবান্নর

সরকারি হিসেবে চারদিনে লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ নবান্নর

ঈষাণিকা ভোরাই :

সাত দুগুনে কত হয়? কি বললেন চোদ্দ! কিছুই জানেন না দেখছি! আচ্ছা বলুন তো ৬ সমান কত? আবার ভুল! বললেই হল ৬ সমান ৬! সময়ের বুঝি দাম নেই? পদমর্যাদার মূল্য বুঝি ধরতে নেই! আরে বাবা যা হোক একটা অঙ্ক করে দিলেই হল! পরিস্থিতির বিচার করতে হবে না? তাছাড়া এর সঙ্গে যোগ হবে মোদির মান। তার সঙ্গে তাঁর বক্তৃতার মান। তারপর ডিজির মানের সঙ্গে মুখ্যমন্ত্রীর মান বিয়োগ করে যা বেরোবে তার সঙ্গে প্রধানমন্ত্রীর মান যোগ করলে তবে না অঙ্ক মিলবে!
ডিজি বললেন মৃতের সংখ্যা ৬
মধ্যে চলে যাওয়া দিনের সংখ্যা ৪
প্রধানমন্ত্রীর মান ২.৫
মুখ্যমন্ত্রীর মান ২.৫
মৃত্যুর মান ০
ফলাফল ১৫ ।
সোজা অঙ্ক। সহজ উত্তর। ভোটের দিন ডিজি বলেছিলেন ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করতে গিয়ে ১৫ জনের মৃত্যুর কথা বলেছেন। সংবাদ মাধ্যমের হিসেব ১৯ থেকে ২১।
রাজনৈতিক হিংসায় নিহতদের ২ লাখ ও রায়গঞ্জের প্রিসাইডিং অফিসার, যাঁর খণ্ডিত দেহ ভোটের পরের দিন উদ্ধার হয়, তাঁর পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *