Breaking News
Home / TRENDING / অধীরের নির্দেশে রিয়া চক্রবর্তী সমর্থনে মিছিল করল কংগ্রেস

অধীরের নির্দেশে রিয়া চক্রবর্তী সমর্থনে মিছিল করল কংগ্রেস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরেই অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করলেন কংগ্রেস নেতা কর্মীরা। শনিবার দুপুরে বহরমপুর এর বিধায়ক তথা কংগ্রেস পরিষদের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর (Manoj Chakroborty) নেতৃত্বে জেলবন্দি সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী সমর্থনে মিছিল করেন কংগ্রেস কর্মীরা। বর্তমানে মুম্বইয়ের বাইতুল্লাহ জেলে বন্দী রিয়া। মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মিছিল মূলত দাবি করা হয়, ‘বাংলার মহিলা রিয়া চক্রবর্তীকে (Rhea Chakroborty) অন্যায় ভাবে ফাঁসানো চলবে না’ এবং ‘বাংলার মেয়ে রিয়াকে রাজনীতির শিকার হতে দিচ্ছি না দেবো না’। এই চিন থেকে বিজেপি নেতৃত্বের প্রতিও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা।

প্রসঙ্গত, কয়েক আগে সংবাদমাধ্যমে বিবৃতি জারি করে রিয়ার পক্ষ নিয়েছিলেন কংগ্রেসের লোকসভা দলনেতা। অধীর চৌধুরী (Adhir Chowdhry) বলেছিলেন, “বাঙালি ব্রাহ্মণ মেয়ে হলেন রিয়া চক্রবর্তী। প্রাক্তন এক সেনা কর্তার মেয়ে তিনি। যে সেনা কর্তা দেশকে সেবা করেছেন। সুশান্ত সিং রাজপুতকে সুবিচার দেওয়া যেন একজন বিহারিকে বিচার দেওয়ায় পর্যবসিত না হয়।” তিনি আরও বলেছেন, “রিয়া চক্রবর্তীকে সুশান্ত সিংয়ের মৃত্যুতে প্ররোচনা দেওয়ার জন্য কিন্তু গ্রেফতার করা হয়নি। কিংবা কোনও আর্থিক অপরাধে গ্রেফতার করা হয়নি। তাঁকে গ্রেফতার করা হয়েছে এনডিপিএস আইনের ধারায়। যা কিনা হাস্যকর। রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে তদন্ত এজেন্সিগুলি অমৃতের বদলে এখন ড্রাগ খুঁজে পেয়েছে। এখনও তাঁরা অন্ধকারে হাতড়ে চলেছে খুনি কে?” তারপর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে কংগ্রেস রিয়া চক্রবর্তীর সমর্থনে নামতে চলেছে। মিছিল করে রিয়ার সমর্থনে জোরদার স্লোগানও দিলেন কংগ্রেসের নেতা কর্মীরা। এই প্রথম কোনও শহরে রিয়ার সমর্থনে রাজনৈতিক মিছিল বের হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *