Breaking News
Home / TRENDING / বাংলাদেশে পাচার হওয়ার আগে নেপাল সীমান্তে উদ্ধার গরু

বাংলাদেশে পাচার হওয়ার আগে নেপাল সীমান্তে উদ্ধার গরু

নিজস্ব সংবাদদাতা:

শিলিগুড়ি, ২৭অক্টোবর: ইন্দো-নেপাল সীমান্তের এসএসবি জওয়ানদের তৎপরতায় আটকালো গরু পাচার। গরুগুলি শিলিগুড়ির কাছেই নেপাল সীমান্ত থেকে আটক করে এসএসবি। যদিও ওই ঘটনায় কাউকে আটক করা যায় না।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এসএসবি’র বি কোম্পানির সুখানি ক্যাম্পের এসআই জিডি দিলবর সিংহের নেতৃত্বে ১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা শিলিগুড়ি লাগোয়া ভারত-নেপাল সীমান্তে অভিযান চালায়। সেই সময় বেআইনিভাবে নেপাল থেকে ভারতে নিয়ে আসা গরুগুলি আটক করে জওয়ানরা।

উদ্ধার হওয়া গরুগুলির আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। সুত্রের খবর, নেপাল থেকে অবৈধভাবে ভারতে নিয়ে আসা এই গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্যেশ্য ছিল পাচারকারীদের। তার আগেই আটক হল গরুগুলি । আটকের পর গরুগুলিকে কাস্টম বিভাগের হাতে তুলে দেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *