ওয়েব ডেস্ক:
অরুণ জেটলির বক্তব্য, ”আমার মনে হয়, মার্কিন নেভি সিল যখন ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে (পাকিস্তান) ঢুকে মারতে পেরেছে। তখন আমরা কেন পারব না?”
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এমন মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা, তাহলে কি সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় সংস্করণই সব না? জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের জন্য কি বড় পরিকল্পনা করে রেখেছে ভারত? এবার কি সীমান্ত পেরিয়ে মাসুদকে নিকেষ করবে ভারত?
পুলওয়ামায় জঙ্গিহানার পাল্টা জবাব মঙ্গলবারই দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তার পরের দিন জইশ-ই-মহম্মদকে আরও বড় শিক্ষা দেওয়ার হুঁশিয়ার দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বুধবার তিনি নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দেন। টেনে আনেন মার্কিন যুক্তরাষ্ট্রের লাদেন নিধনের প্রসঙ্গ। যদিও নিজের মন্তব্যের ব্যখ্যা দেননি জেটলি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news