Breaking News
Home / TRENDING / আর্টিকেল ৩৭০ বিলুপ্ত হলে কি হবে ? জেনে রাখুন নয়টি গুরুত্বপূর্ণ বিষয়

আর্টিকেল ৩৭০ বিলুপ্ত হলে কি হবে ? জেনে রাখুন নয়টি গুরুত্বপূর্ণ বিষয়

নিজস্ব সংবাদদাতা।

জম্মু ও কাশ্মীর থেকে উঠে গেল সংবিধানের ৩৭০ ধারা। সোমবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষর করা নথি পেশ করে জম্মু কাশ্মীর থেকে এই বিশেষ আইন ব্যবস্থায় পাওয়া সুযোগ সুবিধা প্রত্যাহার করে নিলেন। এরপর এই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে বিষয়টি আদৌ কি রাষ্ট্রের পক্ষে যাবে, নাকি হবে হিতের বিপরীত।

জেনে নেওয়া যাক, আর্টিকেল ৩৭০ বিলুপ্ত হলে কি হবে ?

১. কাশ্মীরের আলাদা কোনও পতাকা থাকবে না। এখন থেকে শুধুমাত্র ভারতের পতাকাই কাশ্মীরের আকাশে উড়বে।

২. ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে আপনি এখন থেকে কাশ্মীরে গিয়ে জমি ও সম্পত্তি কিনতে পারবেন। সেই অধিকার আপনার হাতে এল।

৩. এতদিন জম্মু কাশ্মীরের কোনও দেশ সরকারি চাকরিতে অন্য কোনো রাজ্যের মানুষ অংশ নিতে পারতেন না , এবার সেই অধিকারও আপনার হাতে চলে এল।

৪. জম্মু কাশ্মীরে ভারতের আইন লাগু হবে। এক দেশ এক আইন।

৫. কাশ্মীরিদের জন্য আলাদা কোনও নাগরিকত্ব থাকবে না। তাঁরাও ভারতীয় হিসেবে গণ্য হবেন ।

৬. বিধানসভা ছয় বছরের জায়গায় পাঁচ বছরেই সীমাবদ্ধ থাকবে ।

৭. সুপ্রিম কোর্টের কোনো অধিকার এতদিন ছিলো না। এখন থেকে সুপ্রিম কোর্টের আওতায় চলে এল কাশ্মীর।

৮. এতদিন অন্য যে কোনও পতাকা দেখালেও কোনও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যেত না, এবার তা করা যাবে।

৯. শুধুমাত্র বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমেই পাকিস্থানিরা কাশ্মীরের নাগরিকত্ব পেয়ে যেত, এখন থেকে সে পথও চিরতরে বন্ধ হয়ে গেল ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *