সূর্য সরকার।
কাশ্মীরের ওপর থেকে যেদিন ৩৭০ ধারা প্রত্যাহার হল। সোমবার সেদিনই একই ইস্যু নিয়ে রাজ্যের শীর্ষ প্রশাসনের ভিডিও কনফারেন্স কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্ন সূত্রে খবর, ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা। সব রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবদের নিয়ে ভিডিও কনফারেন্স হয় বলে জানা গিয়েছে। ভিডিও কনফারেন্সে নবান্ন থেকে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে এবং স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এমনিতেই ৩৭০ ধারা বিলোপের পরে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, সোমবার রাজ্যসভায় কাশ্মীরে ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা বিলোপ সংক্রান্ত বিল পেশ করার পর এদিনই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্যকে অ্যাডভাইজারি পাঠানো হয়েছে। রাজ্যে বসবাসকারী কাশ্মীরী ছাত্রছাত্রী বা অন্য কাশ্মীরীদের নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার জন্য রাজ্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রের তরফে বলা হয়েছে বলে সূত্রের খবর। ভিডিও কনফারেন্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news