Breaking News
Home / TRENDING / পুলিশের হাতে জুয়ার আসর থেকে গ্রেফতার আরসালান রেস্টুরেন্টের মালিক

পুলিশের হাতে জুয়ার আসর থেকে গ্রেফতার আরসালান রেস্টুরেন্টের মালিক

সূর্য সরকার।

জুয়ার আসর থেকে গ্রেফতার আরসালান রেস্টুরেন্টের মালিক আখতার পারভেজ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মধ্য কলকাতার একাধিক রেস্টুরেন্টে হানা দেয় কলকাতা পুলিশের (Kolkata police) দল। সেই অভিযানেই পার্ক সার্কাসের একটি পানশালা থেকে গ্রেফতার করা হয় আখতার পারভেজকে। উদ্ধার হয়েছে জুয়ার বোর্ডের লক্ষাধিক টাকাও। এছাড়া অন্যান্য রেস্তরাঁয় যে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর।

কলকাতা পুলিশ সূত্রে খবর, পানশালায় জুয়ার আসরের বিরুদ্ধে শনিবার বিশেষ অভিযান চালান কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। শেক্সপিয়র সরণী এবং বেনিয়াপুকুর থানা এলাকার বেশ কয়েকটি পানশালায় হানা দেন গুন্ডাদমন শাখার আধিকারিকরা। পার্ক সার্কাস এলাকার একটি পানশালায় জুয়ার আসর বসানোর অভিযোগে গ্রেফতার করা হয় আরসালান রেস্টুরেন্ট মালিক আখতার পারভেজকে। অভিযানের সময়ও জুয়ার আসর চলছিল বলে পুলিশ সূত্রে খবর। আখতার পারভেজই ওই আসর বসিয়েছিলেন বলেও অভিযানকারী দলের একটি সূত্রে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *