Breaking News
Home / TRENDING / নিউটাউনে গ্রেফতার ২ মোবাইল ছিনতাইকারী

নিউটাউনে গ্রেফতার ২ মোবাইল ছিনতাইকারী

নিজস্ব সংবাদদাতা। দুই মোবাইল ছিনতাইকারীকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে অভিযোগ আসছিল যে রাস্তা দিয়ে মোবাইলে কথা বলতে বলতে যাওয়ার সময় পিছন থেকে বাইকে করে এসে মোবাইল ছিনতাই করে চম্পট দিচ্ছে একটি দল। এরপরই এদের খোঁজে নিউটাউনের বিভিন্ন জায়গায় পুলিশ নজরদারি করছিল। সেই মতো গতকাল রাতে শাপুরজি ব্রিজের কাছ থেকে মোবাইল ছিনতাই করে পালানোর সময় টহলদারি পুলিশের নজরে এলে ধাওয়া করে ওই দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বাপি রায় ও মলয় রায় । এদিন তাদের বারাসাত কোর্টে তোলা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *