ওয়েব ডেস্ক:
ঝাটা হাতে মমতার বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন অর্জুন সিংহ। উল্লেখ্য, ভাটপাড়া পুরসভা এলাকায় রাস্তায় রাস্তায় এখন আবর্জনার স্তূপ। সেই অবর্জনা পরিষ্কার করতে সোমবার ঝাঁটা হাতে রাস্তায় নামলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। জানা গিয়েছে, নিয়মিত বেতন না পাওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন ভাটপাড়া এলাকার অস্থায়ী সাফাইকর্মীরা। তারই প্রতিবাদে এদিন মুখে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ স্লোগান তুলে ঝাঁটা নিয়ে রাস্তায় নামেন অর্জুন। সঙ্গে ছিল ব্যারাকপুরের দাপুটে নেতার বেশকিছু অনুগামীও।
এদিন কাঁকিনাড়া বাজার এলাকায় ঝাঁট দিতে দেখা যায় ব্যারাকপুরের সাংসদকে। বিজেপি সাংসদের অভিযোগ, পুলিশ পুরসভার গেট আটকে রেখেছে। ফলে কাজে যোগ দিতে পারছেন না সাফাইকর্মীরা। এমত অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেই ঝাঁটা-বেলচা নিয়ে রাস্তায় নেমেছেন তিনি, জানান অর্জুন।
এদিকে ভাটপাড়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, গত ৫ মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সেখানকার প্রায় ৩ হাজার অস্থায়ী সাফাই কর্মী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news