Breaking News
Home / TRENDING / দেশের আর্থিক মন্দার জন্য চিদাম্বরমকে দায়ী করে আত্মঘাতী হলেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক
New Delhi, Sep 02 (ANI): Former Finance Minister P. Chidambaram leaves from Rouse Avenue Court after hearing in INX media case in New Delhi on Monday. P Chidambaram has been sent to CBI custody for one more day. (ANI Photo)

দেশের আর্থিক মন্দার জন্য চিদাম্বরমকে দায়ী করে আত্মঘাতী হলেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক

ওয়েব ডেস্ক:

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে দেশের বর্তমান অর্থনৈতিক মন্দাদশার জন্য দায়ী করে আত্মঘাতী হলেন এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিক। সূত্রের খবর, ওই প্রাক্তন সেনা আধিকারিকের নাম বিজন দাস। তিনি অসমের মঙ্গলদৈ-এর বাসিন্দা।

নিজের সুইসাইড নোটে বিজন দাস লিখেছেন, দেশে আর্থিক মন্দা চলছে। এর জন্য দায়ী প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। কংগ্রেস আমলে তাঁর নীতিপঙ্গুত্বের জন্যই আজ দেশের এই হাল। তিনি নিজেও একই কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান।

ওই সুইসাইড নোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেশের অর্থনীতির হাল পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি। একইসঙ্গে তাঁর সন্তান ও পরিবারের যাতে দেখভাল হয় তারও আবেদন করেন প্রধানমন্ত্রীর কাছে। প্রয়াগরাজের একটি হোটেলে এই প্রাক্তন বায়ুসেনা আধিকারিক আত্মঘাতী হন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, পি চিদাম্বরম বর্তমানে আইএনএক্স দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *