নিজস্ব সংবাদদাতা:
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বললেন, মোটামুটি শান্তিপূর্ণ ভোট হচ্ছে। যদিও ব্যারাকপুরের মোহনপুরে অর্জুন সিংহের উপর হামলা করে তৃণমূলের গুন্ডা বাহিনি। বিজেপির অভিযোগ, ব্যারাকপুর কেন্দ্রের বহু বুথে বিজেপি এজেন্টদের বসতে দিচ্ছে না শাসক দলের দুষ্কৃতীরা।
এদিকে পঞ্চম দফায় রাজ্যের সাত আসনে সকাল ৯ টা অবধি ভোট পড়ল ১৬.৬৮। এর মধ্যে বনগাঁয় ১৩.৬৮%, ব্যারাকপুরে ১৩.৯৯%, হাওড়া ১৬.১৮%, উলুবেড়িয়ায় ২০.৫৯%, শ্রীরামপুরে ১৭.৪১%, হুগলিতে ১৫.৭৩% ও আরামবাগে ১৯.১৯% ভোট পড়ল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news