Breaking News
Home / TRENDING / বড় খবর বিজেপিতে! রাজ্য বিজেপিতে আমূল পরিবর্তনের ঐতিহাসিক সিদ্ধান্ত কাল

বড় খবর বিজেপিতে! রাজ্য বিজেপিতে আমূল পরিবর্তনের ঐতিহাসিক সিদ্ধান্ত কাল

নিজস্ব সংবাদদাতা:

বিজেপিতে বড় খবর। বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছে রাজ্য বিজেপি। এমনই বড় সিদ্ধান্ত যে দিল্লি থেকে কলকাতা দলের ইনসাইডাররা বলছেন, এমন সিদ্ধান্ত আগে কখনও নেওয়া হয়নি। এক কথায় ঐতিহাসিক।
এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে আগামী কাল, অর্থাৎ ২৮ জুলাই রবিবার এ হেন ‘বৃহৎ সিদ্ধান্ত’ গ্রহণ করবেন দলের কেন্দ্রীয় নেতারা।
প্রশ্ন হল কী সেই সিদ্ধান্ত?
সিদ্ধান্ত সম্ভাবনা ১ :
মুকুল রায়কে কেন্দ্রীয় বিজেপির বড় পদে বসিয়ে তাঁকে এ রাজ্যের পর্যবেক্ষক করা।
সিদ্ধান্ত সম্ভাবনা ২ :
কৈলাস বিজয়বর্গীয়কে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া।
সিদ্ধান্ত সম্ভাবনা ৩ :
অরবিন্দ মেননকে পর্যবেক্ষক করে মুকুল রায়কে বিশেষ পর্যবেক্ষক করা।
সিদ্ধান্ত সম্ভাবনা ৪ :
রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে অব্যহতি দিয়ে তাঁর জায়গায় বিধান কর বা অন্য কাউকে নিয়ে আসা।
সিদ্ধান্ত সম্ভাবনা ৫ :
রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অব্যহতি দিয়ে তাঁর জায়গাতেও নতুন কাউকে বসানো। এক্ষেত্রে ডা. আশিস সরকারের নাম ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। তবে সূত্র মহলে এই নামটির সমর্থন এখনও পর্যন্ত তেমন জোরাল নয়।
কাল, রবিবার, দিলীপ ঘোষ রাষ্ট্রপতির সঙ্গে চাঁদের পাহাড়ের দেশ আফ্রিকা পাড়ি দেবার আগেই সম্ভবত এই সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে। গৃহীত হলেও এখনই ঘোষণা হবে কি না তা নিয়ে ধন্ধ আছে। আগস্টের মাঝামাঝি কিংবা সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত ঘোষিত হবে বলে শোনা যাচ্ছে। ঘোষণা না হওয়া পর্যন্ত স্বাভাবিক ভাবেই বর্তমান কমিটি কাজ চালিয়ে যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

4 comments

  1. দেশভক্ত

    আর যাই হোক দিলীপ দা সভাপতি থাকছেই…

  2. A rajjer daitto mukul ray k deya bodhoy thik hobe na.onake jonno daitto deya hok

  3. Dilip da thik achey

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *