Breaking News
Home / TRENDING / সন্ত্রাস রুখে সৌর্যচক্রে সম্মানিত চোদ্দ বছরের ইরফান, জানুন বিস্তারিত

সন্ত্রাস রুখে সৌর্যচক্রে সম্মানিত চোদ্দ বছরের ইরফান, জানুন বিস্তারিত

ওয়বে ডেস্ক:

জম্মু-কাশ্মীরের চোদ্দ বছরের ইরফানকে অসামান্য সাহসিকতার জন্য আজ সৌর্যচক্র সম্মানে সম্মানিত করল দেশ। পুরো নামা—ইরফান রমজান শেখ। ইরফান রুখে দিয়েছিল সন্ত্রাসবাদী হামলা।

২০১৭ সালের অক্টোবর মাসের ঘটনা। সেদিন রাতে ইরফানের বাড়িতেই হয়েছিল জঙ্গিহানা। আসলে ইরফানের বাবা মহম্মদ রমজান শেখ জম্মু-কাশ্মীরের একজন পরিচিত রাজনৈতিক কর্মী। যিনি চক্ষুশূল ছিলেন সন্ত্রাসবাদীদের। সে রাতে ইরফানের বাবাকে খুন করতে তিন জঙ্গি ঢুকেছিল ইরফানদের বাড়িতে। মাঝরাতে বাইরে কিছু একটা শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় ইরফানের। সে সাহস করে দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে বন্দুক কাঁধে তিন জঙ্গি। জঙ্গিরা অন্ধকারে কিছু বোঝার আগেই প্রাণের ঝুঁকি নিয়েও ইরফান তাদের উপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় চোদ্দ বছরের ছেলের সঙ্গে তিন জঙ্গির ধস্তাধস্তি। এরমধ্যে ইরফানের বাবাও বাইরে বেরিয়ে আসেন। জড়ামরি অবস্থাতেই গুলি ছুড়তে শুরু করে এক সন্ত্রাসবাদী। সেই গুলিতে ইরফানের বাবা মারত্বক জখম হন, কিন্তু একইসঙ্গে গুলি লাগে অন্য এক জঙ্গিরও। এরপরই তারা বিপাকে পড়ে পালায়।

বস্তুত ইরফানের জন্যই সে যাত্রায় তার বাবা রমজান বেঁচে যান। মাত্র চোদ্দ বছরের বালকের এমন সাহসিকতাকেই আজ কুর্নিশ জানাল দেশ। যে সম্মান পান বড়রা, আজ সেই সম্মান সৌর্যচক্রে সম্মানিত হল জম্মু-কাশ্মীরের চোদ্দ বছরের বালক ইরফান রমজান শেখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *