Breaking News
Home / TRENDING / অরুণ গাওলি বনাম দাউদ ইব্রাহিমের লড়াই

অরুণ গাওলি বনাম দাউদ ইব্রাহিমের লড়াই

নিজস্ব প্রতিনিধি :

সময়টা আশির দশকের শেষ, নব্বই দশকের শুরু। এই সময় মুম্বই কাঁপাচ্ছে একটি দল। নানারকম অপরাধমূলক কাজ করছে। একের-পর-এক অপহরণ, মুক্তিপণ আদায়, খুন-জখম, বন্দুকের লড়াই চলছে। লক্ষ্য ধনী এবং প্রতিষ্ঠিত লোকজন। মহারাষ্ট্র প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছে। মুম্বইয়ের ত্রাস অরুণ গুলাব গাওলি।
শ্রমিক পরিবারের ছেলে অরুণ হয়ে উঠল বাণিজ্যননগরীর ত্রাস! অপরাধ জগতের ভাই। আঁতুড়ঘর ডোগরি চালকে নিজের দুর্গ বানিয়ে শুরু হল অরুণ গুলাব গাওলির ক্রাইম জার্নি। রমা নায়েক আর বাবু রশিমের হাত ধরে খুন-রাহাজানিতে হাতেখড়ি অরুণের। এই দুই গডফাদারের মৃত্যুর পর কুখ্যাত ‘বাইকুল্লা কোম্পানি’র মাথা হয়ে উঠল অরুণ গাওলি।
বাড়তে থাকে ‘ডি’ কোম্পানি অর্থাৎ দাউদ ইব্রাহিমের জাল বিছানো। দাউদের আধিপত্য মানো, নইলে মার্ডার। একমাত্র অরুণ গাওলিই মানেনি দাউদের আধিপত্য। ডোগরি ছেড়ে পালায়নি। বরং দাউদের সঙ্গে সমানে টক্কর দিয়ে চালিয়ে গেছে অরুণরাজ! ডোগরিকে আগলে রেখেছিল। তাই স্থানীয়রা অরুণকে বলত ‘ড্যাডি’।
তারপর অরুণ অপরাধ জগৎ ছেড়ে এল রাজনীতিরর ময়দানে। তৈরি করল নিজের দল—- অখিল ভারতীয় সেনা। ভোটে দাঁড়িয়ে বিধায়কও হল অরুণ। এমন এক চরিত্র ছবি হচ্ছে। ছবির নাম ‘ড্যাডি’। ড্যাডি অর্থাৎ অরুণ গাওলির ভূমিকায় আছেন অর্জুন রামপাল। মুম্বইয়ের এমন একজনের চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে অর্জুনকে। প্রথমে অরুণ গাওলি রাজি হয়নি। তারপর মত দেয়। ২০০৮-এ হত্যাকাণ্ডের অপরাধে যাবজ্জীবন জেল হয়েছে অরুণের। মাঝে মাঝে রুটিন চেকআপে যেতে হয় জে জে হাসপাতালে। সেখানেই অর্জুন রামপাল অরুণের সঙ্গে দেখা করেন। এজন্য নাকি তাঁর কোনও আগাম অনুমতি নেওয়া ছিল না আদালত থেকে। পুলিশ তাই বাধ্য হয়ে নোটিশ ধরিয়েছে অর্জুন রামপালকে।
পরিচালক অসীম আলুওয়ালিয়ার এই ছবিতে পরতে পরতে চমক, আকশন, থ্রিল এবং আডভেঞ্চার! ‘ড্যাডি’র প্রোমো ট্রেলার দেখে নাকি সিনেমাপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। গ্যাংস্টার ছবি যাঁদের পছন্দ তাঁরা তো ছবি রিলিজের অপেক্ষার দিন গুনছেন। তবে তাঁদের কাছে খারাপ খবর কোনও কারণে ‘ড্যাডি’ ২১ জুলাইয়ের পরিবর্তে মুক্তি পাচ্ছে ৮ সেপ্টেম্বর।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *