Breaking News
Home / TRENDING / পাহাড় ও বাদুড়িয়া কান্ডের পরিপ্রেক্ষিতে এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইল বিজেপি

পাহাড় ও বাদুড়িয়া কান্ডের পরিপ্রেক্ষিতে এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইল বিজেপি

ওয়েব ডেস্ক :

বাদুড়িয়া কাণ্ডে গোটা রাজ্যে ৩৫৬ ধারা জারি করার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেন তিনি। আজ বিজেপির দফতরে সাংবাদিক বৈঠক করে দীলিপ ঘোষ জানান, পাহাড় থেকে সুন্দরবন সব জায়গাতেই একই চেহারা। তাঁর অভিযোগ, রাজ্য সরকার সাম্প্রদায়িক তোষণ করছে। ফলে অনেক জায়গাতেই এলাকাবাসীদের নিজেদের মধ্যেই গণ্ডগোল বেঁধে যাচ্ছে। কালিয়াচক, ধূলাগড় এবং ইলামবাজারের মত এলাকায় যা ঘটনা ঘটেছে তা চাপা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার।

বাদুড়িয়ার ঘটনায় পুলিশি নিস্কৃয়তার অভিযোগ করে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছুই করার ক্ষমতা নেই তাদের।

দেখুন সঙ্গের ভিডিও

 

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *