নিজস্ব সংবাদদাতা:
বহরমপুরে কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর অভিযোগে চাঞ্চল্য। আজ সকালেই এলাকার দাপুটে নেতা অধীর চৌধুরী অভিযোগ করেন, সব বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। অথচ খাতায় কলমে চতুর্থ দফায় সব আসনে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। এদিন বহরমপুরের কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে তাঁর দলীয় কর্মীদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন অধীর।
অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা কংগ্রেসের এজেন্টদের বুথে ঢুকতে দিচ্ছিল না। এরপর অধীর নিজে ব্যবস্থা নিয়ে বুথে এজেন্টদের ঢোকার ব্যবস্থা করেন। তখনই তিনি জানান, যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা থাকলেও তা নেই। যে কেন্দ্রগুলিতে সমস্যা তৈরি হয়েছে সেখানে আদৌ কেন্দ্রীয় বাহিনী নেই। যা নিয়েই তৈরি হয়েছে জল্পনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news