দুর্গাপুর, ১২ মে: নির্বাচনের দিন যতই এগিয়ে ততই অশান্তির অভিযোগে উত্তপ্ত কাঁকসা। বিজেপির জেলাপরিষদ প্রার্থীকে প্রচারে বাধা ও হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চরম আতঙ্কে ঘরছাড়া বিকাশ বিশ্বাস নামে ওই প্রার্থী নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে। জানা গেছে, কাঁকসার ১নং জেলাপরিষদে বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস। পেশায় স্কুল শিক্ষক এবং বিজেপির শিক্ষক সংগঠনের আসানসোল জেলার দায়িত্বে রয়েছেন। অভিযোগ মনোনয়নের পর থেকে নানাভাবে হুমকির শিকার। বিকাশবাবু জানান,” স্কুল থেকে একমাসের ছুটি চেয়েছিলাম। আগাম আবেদন করা স্বত্ত্বেও ছুটি বরদ্দ হয়নি। তমণমূলের শাসানিতে স্কুল কর্তৃপক্ষ ছুটি বাতিল করে দেয়। এছাড়াও মনোনয়ন তোলার জন্য হুমকি।” তিনি আরও জানান,” বিজেপির প্রার্থী হওয়ায়, আগামীদিনে চাকুরীস্থল থেকে অন্যত্র সরিয়ে দেওয়া, গাঁজা, হেরোয়িনসহ নানান মামলা জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল নেতাকর্মীরা। এমনকি প্রচারে বাধা দিচ্ছে। চরম আতঙ্কে মাসখানেক ঘরছাড়া। তাই সুবিচার ও গনতান্ত্রিক অধিকারের দাবীতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।” বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষন ঘড়ুই জানান,” সুষ্ঠ নির্বাচন হলে নিজেরা হেরে যাবে, এটা টের পেয়েছে তৃণমূল। তাই এভাবে ভয় দেখাচ্ছে।” যদিও অভিযোগ অস্বীকার করেছে কাঁকসার তৃণমূল নেতা দেবদাস বক্সী। তিনি জানান,” বিজেপির সংগঠন নেই। গ্রামের মানুষ পছন্দ করে না। প্রচার করতে পারছে না। এটা তাদের ব্যার্থতা। প্রচারে আসার জন্য এধরনের ভিত্তীহিন অভিযোগ তুলছে।” বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news