Breaking News
Home / TRENDING / মন্দারমণি থেকে উদ্ধার ওড়িশার নিখোঁজ ট্রলার, ৩টি দেহ

মন্দারমণি থেকে উদ্ধার ওড়িশার নিখোঁজ ট্রলার, ৩টি দেহ

নিজস্ব সংবাদদাতা, দিঘা :
নিউ দিঘার মেরিনা ঘাটে ওড়িশা থেকে নিখোঁজ ট্রলার মা মঙ্গলার ভাঙা টুকরো পাওয়া যায়। মন্দারমনি তটবর্তী থানার দাদনপাত্রবাড়, জলদা ও চাঁদপুর থেকে তিনটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত দু দিন আগে ওড়িশার কীর্তনিয়া খটি থেকে সমুদ্রে বেরিয়ে নিখোঁজ হয় ট্রলারটি। খারাপ আবহাওয়া জন্য ট্রলারগুলো মাঝ সমুদ্রে বিপদে পড়ে। বেশ কয়েক জন মৎস্যজীবি কে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এছাড়াও, সোমবার সকালে মান্দারমনি কোষ্টাল থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোট তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে মান্দারমনি উপকূলবর্তী থানার পুলিশ। প্রথমে দাদনপাত্রবাড় এলাকার সমুদ্রতট থেকে একজনের মৃতদেহ স্থানীয় মানুষ দেখতে পায়। পরে জলদা ও চাঁদপুরের সমুদ্রতট থেকেও আরও দুজনের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান মৃতদেহ তিনটি ওড়িশার নিখোঁজ মৎস্যজীবীদের। শনাক্তকরণের জন্য নিখোঁজ মৎস্যজীবী পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *