ওয়েব ডেস্ক:
ব্যস্ততার জীবনে অবহেলিত থেকে যাওয়া বাড়ির বয়স্কদের নিয়ে চিন্তা থাকে সকলেরই। কখন কোন অসুবিধায় তাঁরা পড়ে যান তারা খেয়াল রাখার মানুষ পাওয়াও দুষ্কর হয়ে ওঠে মাঝেমাঝেই। কিন্তু এবার সেই চিন্তামুক্তির উত্তর নিয়ে এল খড়্গপুর আইআইটির কিছু ছাত্র। এক অভিনব অ্যান্ড্রয়েড অ্যাপ আবিষ্কার করেছে তারা, যা বয়স্কদের শুশ্রূষায় সাহায্য করবে। বিদেশ-বিভুঁইয়ে থাকা সন্তানরা দেশের বাইরে থেকেই এই অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে জেনে যাবেন বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের হাল হকিকৎ।
বিষয়টি বিস্তারে বলা যাক, খড়্গপুর আইআইটির একদল ছাত্র তৈরি করেছে এই মুশকিল আসান অ্যান্ড্রয়েড অ্যাপ। যার পোশাকি নাম ‘care 4 you’। ঘরে বসে এক হয়ে যাওয়া বৃদ্ধদের যত্ন নেওয়ার জন্য তৈরী হল এই অ্যাপ। খড়্গপুর আইআইটির তৃতীয় বর্ষের চারজন বিটেক পড়ুয়া এই অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি করেছে।
কিভাবে কাজ করবে এই অ্যান্ড্রয়েড অ্যাপ? কেউ হঠাৎ পরে গেলে ‘ফল ডিটেকশন অ্যালগোরিদম’, কখন কী ওষুধ খেতে হবে তার জন্য ‘মেডিসন’, মনের অবস্থা বোঝার জন্য ‘ইমোশন’ এবং ‘চ্যাটবটের’ মাধ্যমে বৃদ্ধদের মনের অবস্থা লিখে রাখবে অ্যান্ড্রয়েড অ্যাপটি। এর জন্য দুজনের কাছেই প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ফোন এবং তাতে ইন্সটল করা এই অ্যাপ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news