নীল রায়।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা চিঠি দিলেন দেশের ৬২ জন বিশিষ্টজন। বুধবার দেশের ৪৯ জন মানুষকে বিদ্বজ্জন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সমালোচনা করেছিলেন তাঁর দেশ পরিচালনার নীতির। কিভাবে দেশে গণপিটুনি দিয়ে মানুষ খুন করা হচ্ছে। জয় শ্রীরাম ধ্বনি কিভাবে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ধর্মীয় মৌলবাদীরা। কিভাবে ধর্মীয় সংখ্যালঘু দলিতদের টার্গেট করা হচ্ছে সামাজিক ভাবে কোণঠাসা করতে। এমনই একঝাঁক অভিযোগ নিয়ে বিদ্বজ্জনদের চিঠি সংবাদের শিরোনামে এসেছে।
শুক্রবার ওই চিঠির পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন দেশের ৬২ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই চিঠিতে বলা হয়েছে, “বুধবার প্রধানমন্ত্রী মোদীকে লেখা একটি খোলা চিঠি আমাদের অবাক করেছে। ৪৯ জন ‘স্বঘোষিত অভিভাবক’ এবং সমাজ ও দেশের ‘স্বঘোষিত রক্ষক’ বিশেষ কিছু বিষয়ে নিজেদের চিন্তার কথা ব্যক্ত করেছেন। এই চিঠি দেখেই তাঁদের রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা বোঝা যাচ্ছে।” তাঁরা আরও লেখেন, “আমাদের কাছে প্রধানমন্ত্রীকে পাঠানো এই চিঠি একটি মিথ্যেকে প্রচার করার প্রচেষ্টা বলেই মনে হয়েছে। প্রধানমন্ত্রীর জনদরদী কাজকে নেতিবাচকভাবে দেখানোর উদ্দেশ্যেই এই চিঠি দেওয়া। যাঁরা এই খোলা চিঠিতে সই করেছেন, তাঁরা কেন সেই সময় চুপ ছিলেন, যখন নকশালদের হাতে গ্রামের দরিদ্র মানুষদের প্রাণ গিয়েছে। তখন কেন চুপ ছিলেন, যখন কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা স্কুলে আগুন ধরিয়ে দিয়েছে। তখন কেন চুপ ছিলেন, যখন দেশের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করা হয়েছে।”
প্রসঙ্গত, এই চিঠিতে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গের বসিরহাট, পুরুলিয়া ও সন্দেশখালিতে সংঘর্ষের ঘটনার কথা। যেখানে বাংলার শাসকদলের সন্ত্রাসে প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই সমস্ত ঘটনার সময় ওই ৪৯ জন বুদ্ধিজীবীকে মৌন ব্রত পালন করেছিলেন, তাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ওই চিঠিতে। ৪৯ জন বিশিষ্ট জনদের চিঠিতে যারা সই করেছিলেন তাদের সিংহভাগই ছিলেন বাংলার। অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, অনুপম রায়ের মত ব্যক্তিদের স্বাক্ষর দেখা গিয়েছিল ওই চিঠিতে।
মোট ১১টি ঘটনার উল্লেখ করে ওই বুদ্ধিজীবীদের নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই চিঠিতে। চিঠিতে সই করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পার্নো মিত্র, কাঞ্চনা মৈত্র, কল্যাণ চৌবে, প্রসূন যোশী, পরিচালক মধুর ভান্ডারকর, ও বিবেক অগ্নিহোত্রী, নৃত্যশিল্পী ও রাজ্যসভার সাংসদ সোনাল মানসিং, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সিরাজুল ইসলাম, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Joy Shree Ram
আমরা আসলে কিছু মানুষ আছি,যারা নরমপন্থী ও সুবিধা বাদি ।আমরা ভাবি কেন শুধু শুধু ঝামেলা করব,তারচেয়ে বরং যে ভাবে চলছে চলুক না।এঁরা কখন ও বাস্তবের মুখো মুখি হয় নি,এদের সামনে কোনো মানুষ কে খুন করে এঁরা এড়িয়ে যাবে।এমনকি পূলিশ কেও ফোন করবে না,কারন widnes হতে হবে।তাছাড়া নিজের প্রাণ ভয়,ফেমেলি protect ইত্যাদি সমস্যা।ঐ 49 জন ব্যক্তি নিজে কেউ কখনও এই রকম সমস্যা সমাধান বা প্রতিবাদ করেছে ।কোন দিন ছাপ্পা ভোট এর প্রতিবাদ করেছেন,না প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। — বলা সহজ করা কঠিন,এটাই স্বাভাবিক