Breaking News
Home / TRENDING / প্রয়াত প্রবীণ বিজেপি নেতা সুকুমার বন্দ্যোপাধ্যায়

প্রয়াত প্রবীণ বিজেপি নেতা সুকুমার বন্দ্যোপাধ্যায়

জয় ঘোষ।

প্রয়াত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকুমার বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোর ৫ টায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯৩ বছর।‌ জনসংঘের প্রতিষ্ঠাকাল থেকেই পার্টির অনেক ঘটনার স্বাক্ষী ছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রথম রাজ্য সভাপতি ছিলেন তিনি। দীর্ঘদিন সংঘের প্রচারকেরও দায়িত্ব সামলেছিলেন। ১৯৮৬-১৯৯১ পর্যন্ত রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। দ্বিতীয়বার ফের ২০০৬-২০০৮ সাল দুই বছরের জন্য তাকে রাজ্য সভপতি করা হয়েছিল।

সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “তার আত্মার শান্তিকামনা করি। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।” বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়ও ট্যুইট করে মৃত্যুতে গভির শোকপ্রকাশ করেছে।‌বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২টো ৩০ মিনিটে কেশব ভবনে তার দেহ নিয়ে যাওয়া হবে। এর পর  ৩টে নাগাধ তাঁর মরদেহ বিজেপির রাজ্য সদর দপ্তরে  আনা হবে। সেখানে বিজেপির রাজ্য কমিটির সমস্ত নেতৃত্ব তার মরদেহে মাল্যদান করবেন। ৪টের হাওড়া বিজেপির জেলা অফিসে। ৫টায় শিবপুর বার্নিংঘাটে তার শেষকৃত্য সম্পূর্ন হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *