ওয়েব ডেস্ক:
একদিকে ভেস্তে গেল অ্যাপ ক্যাব বৈঠক। অন্যদিকে বৈঠক ভেস্তে যাওয়ার খবর ছড়াতেই বাইপাসের রুবি মোড় অবরোধ করল অ্যাপ ক্যাব চালকদের একাংশ।
আজ বৈঠকে এলই না উবের কর্তৃপক্ষ। আরেক অ্যাপ ক্যাব সংস্থা ওলা বৈঠকে উপস্থিত থাকলেও তাদের পক্ষে যে সরকারের দেওয়া নির্দেশিকা মেনে নেওয়া সম্ভব না তা জানিয়ে দিল। সব মিলিয়ে দেখা দিল অচলাবস্থা। ইতিমধ্যে ধর্মঘটে চলে গেছে অ্যাপ ক্যাব চালকদের একটা বড় অংশ। ধর্মঘটের দিন অন্য ক্যাব চালকেরা গাড়ি নামালে তা নিয়ে ঝামেলা হয় শহরে। ধর্মঘটি চালকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা মাস্তানি করে গাড়ি থেকে নামিয়ে দেয় যাত্রীদের। যে ক্যাব চালকেরা ধর্মঘটে অংশগ্রহণ করেনি তাদেরকেও গাড়ি চালাতে দেওয়া হয়নি বহু জায়গায়।
উল্লেখ্য, অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে গোলমাল চলছে বহুদিন। এছাড়াও যাত্রী সুরক্ষায় কিছু প্রস্তাব আনা হয় সরকারের তরফে। যার অধিকাংশ মানতে নারাজ অ্যাপ ক্যাপ সংস্থাগুলি। এমত অবস্থায় জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news