নীল রায়
ভাটপাড়া এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দিয়ে এলেন অভিনেত্রী অপর্না সেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়। সোমবার দুপুরে নবান্নে আসেন ওই তিনজন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একটি রিপোর্ট জমা দেন তাঁরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাদের জানান, প্রশাসনিক ভাবে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে নাটককার কৌশিক সেন নবান্নে এসে মুখ্যমন্ত্রীর কাছে ভাটপাড়া নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন। তবে এদিন বৈঠকের পর কোনও পক্ষই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী এই প্রতিনিধিদলকে নবান্নের গেট পর্যন্ত পৌঁছে দেন। প্রসঙ্গত, লোকসভা ভোটের পর থেকেই অশান্ত রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া। ভাটপাড়া এলাকা পরিদর্শন করে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রিপোর্ট দিয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বাধীন বিজেপির এক প্রতিনিধিদল। বাম কংগ্রেসের প্রতিনিধিদলও ভাটপাড়ায় শান্তি ফেরাতে মিছিল করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news