প্রসেনজিৎ মাহাতো:
তারুণ্যে ভরপুর দল নামিয়েও বাজিমাত। খুশির হাওয়া ভারতীয় শিবিরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়। শেষ ম্যাচটা কার্যত নিয়মরক্ষার। তাই, এই ম্যাচে দলে একাধিক পরিবর্তন করতে পারেন অধিনায়ক বিরাট কোহলি। তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।
মঙ্গলবারের ম্যাচে দীপক চাহার, শ্রেয়স আইয়ার, রাহুল চাহার নামতে পারেন। এঁদের সঙ্গে বিরাট আলাদা করে কথাও বলেছেন। প্রসঙ্গত, ক্যারিবিয়ান সফরে বেশ কয়েকজন নতুন মুখকে দেখে নিয়েছেন বিরাট। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে অনেক অপশন তৈরি করাই এখন লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। সে কথা মাথায় রেখে মঙ্গলবারের ম্যাচে এই বদল করছে ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news