জয় ঘোষ।
পশ্চিমবঙ্গ প্রাইমারি ট্রেন্ড টিচার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। আর সেই মিছিলে শিক্ষকদের পাশে থাকতে গিয়ে গ্রেফতার হলেন প্রাক্তন সাংসদ তথা অধ্যাপক অনুপম হাজরা। সোমবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ফিরিঙ্গি কালীবাড়ি থেকে মিছিল শুরু করে পিটিটিএয়ের প্রতিনিধিরা। মিছিল ধর্মতলা যাওয়ার আগেই পুলিশি বাধা পেলে শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় পুলিশ বিজেপি নেতা অনুপম হাজরা-সহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, অনুপম ছাড়াও সংগঠনের সভাপতি পিন্টু পারুইসহ প্রায় ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিটিটিএ-র ধৃত শিক্ষকদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। সভাপতি পিন্টু পারুই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news