Breaking News
Home / TRENDING / পুরীর জগন্নাথদেবের মন্দিরের ৪০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত

পুরীর জগন্নাথদেবের মন্দিরের ৪০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) ৪০০ জন পুরোহিত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই আপাতত বন্ধ থাকবে মন্দির বলে জানানো হয়েছে। ওড়িশা হাইকোর্টে (Odisha High Court) জারি করা একটি নোটিশের পরিপ্রেক্ষিতেই মন্দির খোলার বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নবীন পট্টনায়ক সরকার। ওই হলফনামায় জানানো হয়েছে, পুরীর মন্দিরে ৩৫১ জন সেবায়েত ও ৫৩ জন আধিকারিক করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সেই কারণেই খোলা যাবে না মন্দিরের দরজা। ওড়িশা সরকারের হলফনামায় আরও বলা হয়েছে, দর্শনার্থীদের শরীর-স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সেবায়েত ও আধিকারিকদের সংক্রমিত হয়ে পড়ার পর দর্শনার্থীরা যদি মন্দিরে আসেন তাহলে তাদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল।

লকডাউনের সময়ও বন্ধ রাখা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। প্রথমদিকে পুরীর রথ যাত্রারও অনুমতি দেয়নি দেশের সুপ্রিম কোর্ট। কিন্তু শেষমেশ ওড়িশা সরকারের বিশেষ আবেদনের ভিত্তিতে শর্তসাপেক্ষে জগন্নাথ দেবের রথ যাত্রার অনুমতি দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। আনলক পর্বে শর্তসাপেক্ষে খোলা হয়েছিল জগন্নাথ মন্দির। কিন্তু একে একে মন্দিরের সঙ্গে যুক্ত প্রায় ৪০০ জন পুরোহিত আধিকারিক কোভিড-১৯ (Covid-19) সংক্রমণে আক্রান্ত হয়ে পড়ায় আবারও বন্ধ রাখা হয়েছে পুরীর মন্দির। কবে মন্দিরের দরজা খুলবে তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *