নিজস্ব সংবাদদাতা:
হাফ ছেড়ে বাঁচলেন রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের সাময়িক স্বস্তির ব্যবস্থা করল কলকাতা হাইকোর্ট। আজ আদালত নির্দেশ দিল, আপাতত কলকাতা উচ্চ আদালতে রাজীবের মামলা চলাকালীন সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না। অর্থাৎ, এই নিয়ে দ্বিতীয়বার আদালতের রক্ষাকবচ পেলেন রাজীব কুমার।
তবে এই সময়ে রাজীব বিদেশে যেতে পারবেন না। একই কারণে রাজীব কুমারকে পাশপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়ছে। এমনকী স্থানীয় থানায় নিয়মিত হাজিরা দিতে হবে আইপিএস অফিসারকে। পাশাপাশি সারধা কাণ্ডের তদন্তে সিবিআইকে সবরকম সহযোগিতা করতে হবে বলেও জানিয়েছে আদালত।
আজ রাজীবকে ১২ জুনের মধ্যে হলফনামা জমা দিতে বলল বিচারপতি প্রতীক প্রকাশ বন্দোপাধ্যায়। এই সময়েই হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দেয়, মামলা চালাকালীন রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না।
এই মামলার পরবর্তী শুনানি ১১ জুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news