Breaking News
Home / TRENDING / অনুব্রতর বাড়িতে অনুপম,কেন?জানতে ক্লিক করুন

অনুব্রতর বাড়িতে অনুপম,কেন?জানতে ক্লিক করুন

নীল রায়:

বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে আচমকাই হাজির যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা । যে অনুব্রত মণ্ডলের সঙ্গে বিবাদের জেরে তাকে তৃণমূল থেকে বহিস্কৃত হতে হয়েছিল। শ্রী কৃষ্ণ কাকুর পায়ে হাত দিয়ে প্রণাম করে জয়ের আশীর্বাদ চেয়ে নিলেন তিনি। অনুব্রত জানিয়ে দিলেন, “ওকেই প্রার্থী করতাম। বোকামি করেছে। আমার ওকে দলে ফিরিয়ে নেবো।” কে দিন শুধু প্রনাম করেই ক্ষান্ত হলেন না অনুপম। অনুব্রতর হেঁসেলের ভাত-মাছ-পোস্তও খেলেন তিনি। অনুপম-অনুব্রত এমন সাক্ষাৎ নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়ে জল্পনা। যাদবপুরে ভোটগ্রহণের আগে এমন সাক্ষাৎ যে বিরূপ প্রভাব ফেলতে পারে, তা নিশ্চিতভাবেই বোঝেন অনুপম। তাহলে কি আবার পুরনো দলে ফিরবেন যাদবপুরের বিজেপি প্রার্থী? কিন্তু, এমন প্রশ্ন শুনে শুধুমাত্র হাসিমুখেই কেস্ট কাকুর বাড়ি থেকে বের হন এই অধ্যাপক রাজনীতিক। এটা যে পাল্টা কৌশলো হতে পারে তেমনই ইঙ্গিত ছিল তাঁর মুচকি হাসিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *