ওয়েব ডেস্ক:
বেডটি দেরিতে পাওয়ায় বাবুলের উপর হামলার ঘটনা জানেন না মুনমুন। এমনকী আসানসোলে যে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছি সে বিষয়ে তাঁর কিছু জানা নেই, বললেন স্থানীয় তৃণমূল প্রার্থী মুনমুন সেন।
প্রসঙ্গত, চতুর্থ দফার শুরু থেকেই অশান্তি ছড়ায় আসানসোলে। একাধিক বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে। শাসকদলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ করেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কিন্তু এসব কিছুই জানেন না মুনমুন।
এই বিষয়ে প্রশ্ন করতেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মুনমুন সেন বলেন, “আমার বেড টি-টা আজকে ওরা বড্ড দেরিতে দিয়েছে। তাই আজ আমার উঠতে অনেক দেরি হয়েছে। আমি সত্যিই কিছু জানি না।”
বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের অভিযোগ সম্বন্ধেও কোনও মন্তব্য করতে রাজি হননি মুনমুন সেন। পাশাপাশি ভোটে হিংসা নিয়েও কোনও মন্তব্য করতে চাননি এই তৃণমূল প্রার্থী। শাসকদলের সন্ত্রাস তৈরির অভিযোগকে আমল না দিয়ে পাল্টা সাংবাদিককে বলেন, “বামেরা যখন ক্ষমতায় ছিল, তখন তুমি খুবই ছোটো ছিলে। এটা সারা ভারতে হচ্ছে, শুধু বাংলায় নয়। “
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news