নীল রায়:
“ভোটে গুলি চালানোর অধিকার নেই কেন্দ্রীয় বাহিনীর।” সোমবার বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ঠাকুরের সমর্থন বাগদার প্রচার সভা থেকে দুবরাজপুরের ঘটনা নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চতুর্থ দফার ভোট চলছে বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরের পদুমা ভোটকেন্দ্রে। সেখানে তৃণমূল কংগ্রেস বাহিনীর দাপট ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালায়। সেই ঘটনা প্রসঙ্গে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বাহিনীর দাপটকে অন্তরালে রেখে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন মমতা। কমিশনের নির্দেশে সেই কেন্দ্রে ভোট সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় বলে খবর। তবে কেন্দ্রীয় বাগিনী আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে দাবি করেছে কমিশন। সেই ঘটনার প্রেক্ষিতে বাগদার প্রচারসভা থেকে কেন্দ্রীয় বাহিনীর আচরণের তীব্র নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে গুলি চালানোর মতো ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই। কারণ আইনশৃঙ্খলা রাজ্যের হাতে রয়েছে। হিসেব মতো সিআরপিএফ জওয়ানরা বুথের বাইরে থাকবেন। আর বুথের ভেতরে থাকবে রাজ্য পুলিশ। কারণ সারা বছর রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্য পুলিশই রক্ষা করে থাকে।”
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিজেপি মানুষের উপর বিশ্বাস করতে পারে না বলেই দিল্লিতে পুলিশ দিয়ে ভোট করায় আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে।” অনুব্রত মণ্ডলের বাহিনীর বীরভূম জুড়ে দাপাদাপি প্রসঙ্গে অবশ্য মৌন থেকেছেন মমতা।
এদিকে বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া মহাসঙ্ঘের একই পরিবারের দুই সদস্যের মধ্যে লড়াই। তৃণমূলের দিকে জেঠিমা, ভাইপো বিজেপিতে। মতুয়া ভোটের প্রভাবের কথা মাথায় রেখে মতুয়া সম্প্রদায়ের জন্য কি কি কাজ তাঁর সরকার করেছে, তারও ফিরিস্তি দেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news