নিজস্ব প্রতিনিধি।
পুলিশের দিকে ছুটে আসছে নাগরিকত্ব আইন (CAA) বিরোধীরা। ছুঁড়ে মারছে বড় বড় পাথর। প্রাণপণে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। শুধু পুরুষ নয়, এই আক্রমণে সামিল মেয়েরাও। বোরখার আড়াল থেকে বড় বড় ইঁট ছুড়ে মারছে তাঁরা পুলিশের দিকে। দিল্লি দাঙ্গা বিধ্বস্ত চাঁদ বাগের ছবি এটা। দাঙ্গার সময় যখন বারবার এই অভিযোগ উঠেছে যে পুলিশ বেছে বেছে সংখ্যালঘুদের মারার জন্য হিন্দুদের হাতে পাথর তুলে দিয়েছে তখনই সামনে এল এই ভিডিও।
প্রসঙ্গত এই চাঁদবাগেই ডিসিপি (সদর) অমিত শর্মাকে আক্রমণ করে উন্মন্ত জনতা।আক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে ডিসিপি গুরুতর চোট নিয়ে অজ্ঞান হয়ে যায়। এই চাঁদবাগে হেড কনস্টেবল রতন লালকে গুলি করে মারে দুষ্কৃতিরা। এখানেই আইবি আফিসার অঙ্কিত শর্মা খুন হন।
চাঁদবাগে পুলিশের ওপর আক্রমণ নিয়ে দুটো ভিডিও সামনে এসেছে। প্রথম ৭৬ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে পুলিশের দিকে কিছু লোক ছুটে আসছে। পুলিশ টিয়ার গ্যাস দিয়ে এঁদের ছত্রভঙ্গ করে দিল। দ্বিগুণ সংখ্যায় ফিরে এসে পুলিশের দিকে এলোপাথারি পাথর মারতে লাগল এঁরা। পুলিশ কোনঠাসা হয়ে এঁদের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। তারপরই পুলিশকে একেবারে চর্তুদিক থেকে ঘিরে পিষে দিল জনতা। এরপরে ৭৭ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে ডিসিপি কে দুষ্কৃতিদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। কিছুদিন আগেই বিবিসি একতরফা খবর করেছে পুলিশ হিন্দুদের হাতে ইঁট তুলে দিয়েছে সংখ্যালঘুদের মারার জন্য। এবার এই ভিডিয়ো সামনে আসার পর প্রশ্ন উঠছে এমন একতরফা খবর সত্যি কি দাঙ্গার আগুন প্রশমিত করে ? না কি আরও উজ্জীবিত করে তাকে !!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news