নিজস্ব প্রতিনিধি। কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনা বিজেপি নেতা মুকুল রায়কে তলব করল সিআইডি (CID)। শুক্রবার বেলা ১১টা নাগাদ তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে নিজের বাড়ির কাছের এক সরস্বতী পুজোর অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয় সত্যজিৎ বিশ্বাসকে। ঘটনা তৃণমূল নেতারা শুরু থেকেই অভিযুক্ত করেন বিজেপি (BJP) নেতা মুকুল রায়কে (Mukul Roy)। সেই অভিযোগের ভিত্তিতে জেরা করা হবে প্রাক্তন রেলমন্ত্রীকে।
প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে নদীয়া জেলার তৃণমূলের যুব সভাপতি সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় মুকুল রায়ের নাম জড়ালে, তাঁকে ওই জেলায় প্রবেশ করতে দেওয়া হয়নি প্রশাসনিকভাবে। তাতেও দমে যাননি মুকুল। নদীয়া জেলার বাইরে বসে নির্বাচনের ঘুঁটি সাজিয়ে রানাঘাট লোকসভায় বিজেপির জয় নিশ্চিত করেন তিনি। সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় নাম জড়ানোর পর তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ এনেছিলেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেস ছাড়ার পর এখনো অবধি ৪৩টি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news