নিজস্ব প্রতিনিধি।
করোনা ভাইরাসে (Karona Virus) আক্রান্তের সংখ্যা এদেশেও বাড়ছে ক্রমশ।গাজিয়াবাদে নতুন করে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় আতঙ্কও বাড়ছে সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এক্ষেত্রে দ্রুত রোগনির্ণয় অত্যন্ত জরুরী। করোনা ভাইরাসের কোনও কিট নেই যা দিয়ে চট করে অসুখ ধরা যায়। এর জন্য কিছু নির্দিষ্ট পরীক্ষানিরীক্ষা করতে হয়, যা দিয়ে রোগ নির্ণয় সম্ভব।
একটি পরিষ্কার তুলো নিয়ে জিভের পিছন থেকে লালা নিয়ে পরীক্ষা করতে হয়।
নাকের ভিতর একটি ছোট টিউব ঢুকিয়ে সেই টিউব দিয়ে ভিতর থেকে সর্দি এবং অন্যান্য নিসৃত জিনিস পাম্প করে টেনে আনা হয়।
ফুসফুসের ভিতর থেকে সরু এভং পাতলা টিউব যাকে ব্রঙ্কোস্কোপ বলে তা দিয়ে নমুনা নেওয়া হয়।
শ্লেষ্মা নেওয়া হয় ফুসফুস বা মুখের ভিতর থেকে।
রক্ত পরীক্ষা করা হয়।
চিকিৎসকরা বলছেন, কোনও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা বেশ কিছুদিন জ্বর, মাথাব্যথা সর্দি কাশি, বমিভাব ইত্যাদি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই পরীক্ষাগুলি করিয়ে নেওয়া উচিত।
অন্যদিকে আবহাওয়ার পরিবর্তন করোনাভারাসের জীবানু মারতে পারবে না বলে জানালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টর বলরাম ভার্গব। কিছু চিকিৎসক দাবি করছিলেন যে এই রোগের জীবানু শুধুমাত্র ঠান্ডাতেই বেঁচে থাকে এবং বৃদ্ধি পায়। সেই দাবি উড়িয়ে ভার্গব বললেন, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায় নি যাতে মনে হয় যে এই রোগ শুধুমাত্র ঠান্ডায় বাঁচে। যাঁরা আশা করছিলেন গরম পড়লে এই রোগ এমনিতেই কমে যাবে এই বক্তব্য কার্যত সেই আশায় জল ঢেলে দিল। ভার্গব বলেন যে এই জীবানু মানুষ থেকে অন্য মানুষে ছড়ায়। কাজেই আবহাওয়া এই অসুখের ওপর কোনও প্রভাব ফেলতে পারবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news