Breaking News
Home / TRENDING / লকডাউন উপেক্ষা করে রাজাবাজারে সিএএ বিরুদ্ধে আন্দোলন চলবে

লকডাউন উপেক্ষা করে রাজাবাজারে সিএএ বিরুদ্ধে আন্দোলন চলবে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনেও সাড়া দিতে নারাজ রাজাবাজারে নাগরিক সংশোধনী আইনের (CAA) বিরোধী আন্দোলনকারিরা। সোমবার রাজ্যে লকডাউনের পরেও রাজাবাজারের আন্দোলন চলবে বলে জানিয়েছেন এই আন্দোলন কমিটির আহবায়ক মহম্মদ উমর। তিনি বলেন, “আমরা সিএএর বিরোধীতায় মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো। প্রতিদিন রাজাবাজারে ধর্নায় বসা হবে। তবে করোনা ভাইরাসের জন্য আমরা জমায়েতে রাশ টানছি।”

তিনি আরও বলেন, “চার পাঁচজনের বেশি রাজাবাজারের জমায়েতে মানুষ আসবে না। তার জন্য আমরা সকল আন্দোলনকারীর কাছে আবেদন রেখেছি।” করোনা ভাইরাসের (Cooronavirus) সচেতনতা প্রসঙ্গে মহম্মদ উমর বলেছেন, “করোনা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবার পর ফের বড়ো জমায়েত হবে। তবে লকডাউনের মধ্যে বড়ো জমায়েত হবে না। আন্দোলনকারিদের ধর্নায় বসার আগে ভালো করে হাতধুয়ে বসতে হবে।” এমনকি মুখে মাস্ক থাকবে বলেও জানিয়েছেন মহম্মদ উমর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *