Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীর ডাকা ‘জনতা কারফিউ’ সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন সব্যসাচীর

প্রধানমন্ত্রীর ডাকা ‘জনতা কারফিউ’ সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন সব্যসাচীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্কের গ্রাস। বাদ যায়নি ভারত। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সাতজন আক্রান্ত করোনা ভাইরাসে। সোমবার দুপুরে একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। করোনা থেকে বাঁচতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বানে একদিনের ‘জনতা কারফিউ’ হয়েছিল। সেই ‘জনতা কারফিউ’ মানুষ সফল করেছেন। দেশ ও রাজ্যের মানুষ নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ‘জনতা কারফিউ’ সঠিক ভাবে পালন করায় রাজারহাট নিউটাউনের বিধায়ক তথা রাজ্যের বিজেপি (BJP) নেতা সব্যসাচী দত্ত দেশের মানুষকে প্রণাম জানিয়েছেন।

তিনি বলেন, “একশো তিরিশ কোটির দেশে পুলিশ প্রশাসন ছাড়াই কারফিউ পালন করে নজির গড়েছেন মানুষ।” বিজেপি বিধায়ক আরও বলেন, “করোনা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছি। আমরা সেই চ্যালেঞ্জ জিতবো। শুধু কেউ আতঙ্ক ছড়াবেন না। আর কেউ আতঙ্কিত হবেন না।কেন্দীয় সরকার সব সময় আপনাদের পাশে আছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *