ওয়েব ডেস্ক:
কলকাতা-সহ সারা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস, অম্বল, বদহজমের ওষুধ। একটু চোয়া ঢেঁকুর মারল কিংবা গ্যাস গ্যাস হচ্ছে মনে হচ্ছে—- ব্যস, মেডিসিন শপে গিয়ে কয়েকটা আন্টাসিড মুখে পুরে দেওয়া। আর কী! নিজেই নিজের ডাক্তারি করছেন। এই অভ্যাসটি ভয়ংকর বিপদ ডেকে আনছে। তেমনটাই মত বিশেষজ্ঞদের।
বর্তমানে জীবন অনেক ফাস্ট। তাই ব্যাপক পরিবর্তন এসেছে লাইফস্টাইলে। অনেক বাড়িতেই রাতের রান্নাবান্নারর পাট প্রায় উঠতে বসেছে। বেশিরভাগই ছোট পরিবার। তাই বাইরে খেতে যাওয়ারও অসুবিধে নেই। আবার বহু বাড়তেই রাতের খাওয়া-দাওয়া ১২টার আগে হয়ই না। এই লাইফস্টাইলের জন্যই গ্যাস, অম্বল, বদহজম নিত্যসঙ্গী। তাই প্রায় প্রতি বাড়িতেই কিছু পাওয়া না-গেলেও আন্টাসিড বা গ্যাসের ওষুধ মিলবেই!
গ্যাস, অম্বলের ওষুধ খেলে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও, দীর্ঘস্থায়ী বিপদ রয়েছে লুকিয়ে। নিজের ডাক্তারিতে মুড়ি-মুড়কির মতো ওষুধ খেলে পাকস্থালীর ক্যানসার পর্যন্ত হতে পারে। এমনটা বিশেজ্ঞরা মনে করছেন। তাই নিজেরা ডাক্তারি করে পাড়ার মেডিক্যাল শপ থেকে ওষুধ কিনে না-খেয়ে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া নিজেও সাবধান হন ভাজাভুজি, তেলজাতীয় খাবার, জর্দা-তামাক, চা-কফি বেশি না-খেয়ে। রাতের খাওয়া অন্তত ১০টার মধ্যে সেরে নিন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news