Breaking News
Home / TRENDING / কলকাতায় আরও পাঁচ করোনা আক্রান্তের হদিস, পাঠানো হল বেলেঘাটা আইডিতে

কলকাতায় আরও পাঁচ করোনা আক্রান্তের হদিস, পাঠানো হল বেলেঘাটা আইডিতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

তিন দিন আটকে থাকার পরে হঠাৎ করে রাজ্যে করোনা ভাইরাসের (Cooronavirus) আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বাড়ল পাঁচ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। শুক্রবার রাতে নদিয়ার তেহট্টে একই পরিবারের পাঁচ জনের আক্রান্ত হওয়ার খবর এসেছে। এই তালিকায় রয়েছেন নয় মাস ও ছয় বছরের দুটি শিশু। সঙ্গে ১১ বছরের একটি বালক। সম্প্রতি নদিয়ার তেহট্টের এক বাসিন্দা চলতি মাসেই ইংল্যান্ড থেকে ফিরেছিলেন দিল্লিতে। তাঁঁর দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যাওয়ায় তিনি দিল্লির হাসপাতালেই ভর্তি রয়েছেন। তাঁকে দেখতেই গিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা।

বাড়ির সদস্যকে দেখতে সেখানে গিয়েছিলেন তাঁর পরিবারের ১৩ জন সদস্য। গত ২০ তারিখ তাঁরা সকলে দিল্লি থেকে কলকাতায় ফিরে আসেন। তাঁদের সকলকে সরকারি কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে রাখা হয়। বৃহস্পতিবারই তাঁদের সঙ্গে মোট ৬১ জনের সকলের লালারস ও রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় এঁদের সকলের রিপোর্ট আসে। সেখানেই পাঁচ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ মিলেছে। তারপরেই তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পাঁচ ব্যক্তির দ্বারা কতজন আক্রান্ত হয়েছেন, এখন স্বাস্থ্যভবন সেটাই খোঁজ করে দেখছে। যদিও এর আগে বালিগঞ্জের এক পরিবারের তিন সদস্যের দেহে এই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। এবার নদিয়ার তেহট্টের এই পরিবারে পাঁচ জনের দেহে পাওয়া গেল করোনা ভাইরাসের অস্তিত্ব। যা সত্যিই চিন্তা বাড়াল রাজ্য প্রশাসনের। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *