Breaking News
Home / TRENDING / অতি সঙ্কটজনক নয়াবাদের করোনা ভাইরাসে আক্রান্ত প্রৌঢ়

অতি সঙ্কটজনক নয়াবাদের করোনা ভাইরাসে আক্রান্ত প্রৌঢ়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অতি সঙ্কটজনক করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত নয়াবাদের প্রৌঢ়। সংক্রমণ দ্রুত বাড়ছে। ফুসফুস প্রায় অকেজো হতে বসেছে। তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। কৃত্রিমভাবে অক্সিজেন পাঠিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ৬৬ বছর বয়সী ওই প্রৌঢ়কে। এমনটাই জানা গিয়েছে বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতাল সূত্রে। বৃহস্পতিবার রাত থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

শুক্রবার অবস্থার আরও অবনতি হয়েছে। ভেন্টিলেশনের মাত্রা সর্বোচ্চ করা হয়েছে। তাতেও শরীরে অক্সিজেনের যে চাহিদা রয়েছে, তা পূর্ণ করা যাচ্ছে না। ফলে বিপদ আরও বাড়ছে বলেই আশঙ্কা করছেন চিকিত্সকেরা। সব রকম সাপোর্ট দিয়ে তাঁকে দ্রুত সুস্থ করার আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিত্সকেরা। কিন্তু যেভাবে শরীরে অক্সিজেনের চাহিদা বাড়ছে, আর ফুসফুস কাজ করা বন্ধ করে দিয়ে প্রায় অকেজো হয়ে যাচ্ছে, তাতে আশঙ্কা বাড়ছে। এক চিকিৎসক বলেন, “পরিস্থিতি খুবই সঙ্কটজনক। শুক্রবার দুপুরে যেন সেই মাত্রা আরও বেড়ে গিয়েছে। এই মুহূর্তে ফুসফুস প্রায় কাজ করছে না বললেই চলে। আমরা চেষ্টা করছি দেখা যাক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *