Breaking News
Home / TRENDING / লকডাউন বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। দাবি ক্যাবিনেট সচিবের

লকডাউন বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। দাবি ক্যাবিনেট সচিবের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত হয়নি। সোমবার সংবাদ সংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। ২১ দিনের যে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার তার মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে।
কিন্তু সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, এ ব্যাপারে প্রশ্ন করা হলে সোমবার সকালে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেছেন, “এ সব খবর শুনে আমিই বিষ্মিত হয়ে যাচ্ছি, লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে কোনও প্ল্যান নেই।”

এদিনই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফেও বলা হয়েছে যে, “এ ব্যাপারে কিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে ও গুজব ছড়িয়েছে। কিন্ত ক্যাবিনেট সচিব জানিয়েছেন এ সব কথার কোনও ভিত্তি নেই।” রবিবার ‘মন কি বাত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী বলেছেন, “নিজের ও পরিবারের মঙ্গলের জন্যই মানুষের উচিত ঘরের চৌকাঠের বাইরে পা না রাখা। কারণ, সংক্রমণের শৃঙ্খল এতেই ভাঙা সম্ভব হবে। রাজ্য সরকারগুলিও লক ডাউন পরিস্থিতি বজায় রাখার জন্য যথাসাধ্য করছে।” লকডাউন পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের অসুবিধার কারণে ক্ষমা চেয়ে নেন প্রধানমন্ত্রী।

ছবি সৌজন্য : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *